আমি চঞ্চল হে , আমি সুদূরের পিয়াসি ।
দিন চলে যায় , আমি আনমনে
তারি আশা চেয়ে থাকি বাতায়নে—
ওগো, প্রাণে মনে আমি যে তাহার
পরশ পাবার প্রয়াসী ।।
ওগো সুদূর , বিপুল সুদূর, তুমি যে
বাজাও ব্যাকুল বাঁশরি–
মোর ডানা নাই , আছি এক ঠাঁই,
সে কথা যে যাই পাশরি ।।
আমি উন্মনা হে , হে সুদূর আমি উদাসী ।
রৌদ্র-মাখানো অলস-বেলায়
তরুমর্মরে ছায়ার খেলায়
কী মুরতি তব নীল আকাশে
নয়নে উঠে গো আভাসি ।
হে সুদূর, আমি উদাসী ।
ওগো সুদূর, বিপুল সুদূর , তুমি যে
বাজাও ব্যাকুল বাঁশরি—
কক্ষে আমার রুদ্ধ দুয়ার
সে কথা যে যাই পাশরি ।।

![ছড়ার গান: আমি যদি বাবা হতুম (nazrulgeeti ) [Bengali and english version ]](https://chhayanot.com/wp-content/uploads/2023/03/best-music-class-in-kolkata-1-1024x1024.jpg)

