দূর-দ্বীপ-বাসিনী—।
চিনি তোমারে চিনি,–
দারুচিনির দেশের তুমি বিদেশিনী গো
সুমন্দ-ভাষিণী ।।
প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে
শুনেছি তোমারি অশান্ত রাগিণী ।।
বাজাও কি বুনো সুর পাহাড়ী বাঁশিতে—
বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে–
তব কবরী মূলে নব এলাচীর ফুল
দোলে কুসুম-বিলাসিনী ।।

![ছড়ার গান: আমি যদি বাবা হতুম (nazrulgeeti ) [Bengali and english version ]](https://chhayanot.com/wp-content/uploads/2023/03/best-music-class-in-kolkata-1-1024x1024.jpg)

