মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ ।
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ , তাতা থৈথৈ, তাতা থৈথৈ ।।
হাসি কান্না হীরাপান্না দোলে ভালে,
কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে
নাচে জন্ম, নাচে মৃত্যু পাছে পাছে
তাতা থৈথৈ , তাতা থৈথৈ, তাতা থৈথৈ ।
কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ,
দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ–
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ ।।

![ছড়ার গান: আমি যদি বাবা হতুম (nazrulgeeti ) [Bengali and english version ]](https://chhayanot.com/wp-content/uploads/2023/03/best-music-class-in-kolkata-1-1024x1024.jpg)

