সেই ভালো সেই ভলো, আমারে নাহয় না জানো ।
দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো ।।
মোর বসন্তে লেগেছে তো সুর, বেণুবনছায়া হয়েছে মধুর–
থাক্ না এমনি গন্ধে-বিধুর, মিলনকুঞ্জ সাজানো ।।
গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা ।
উতল আঁচল, এলোথেলো চুল, দেখেছি ঝড়ের বেলা ।
তোমাতে আমাতে হয়নি যে কথা মর্মে আমার আছে সে বারতা—
না-বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো ।।

![ছড়ার গান: আমি যদি বাবা হতুম (nazrulgeeti ) [Bengali and english version ]](https://chhayanot.com/wp-content/uploads/2023/03/best-music-class-in-kolkata-1-1024x1024.jpg)

