ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে,
দিকে দিগন্তরে ভূবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে ।।
হেরো গো অন্তরে অরূপসুন্দরে, নিখিল সংসারে পরমবন্ধুরে,
এসো আনন্দিত মিলন-অঙ্গনে শোভন মঙ্গল সাজে ।।
কলুষ কল্মষ বিরোধ বিদ্বেষ হউক নির্মল , হউক নিঃশেষ—
চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণকাজে ।
স্বর তরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্বপশ্চিমবন্ধুসঙ্গম—
মৈত্রীবন্ধনপুণ্যমন্ত্র-পবিত্র বিশ্বসমাজে ।।

![ছড়ার গান: আমি যদি বাবা হতুম (nazrulgeeti ) [Bengali and english version ]](https://chhayanot.com/wp-content/uploads/2023/03/best-music-class-in-kolkata-1-1024x1024.jpg)

